প্রশাখাপ্রত্যাশিত পরিবর্তনে একটি সেবামূলক সংগঠন
কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন ২০২৬-২৮

নির্বাচনী তফসিল

প্রশাখার নতুন কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের সময়সূচি ও নিয়মাবলি

নির্বাচনী তফসিল

  1. মনোনয়নপত্র দাখিল / প্রার্থিতা ঘোষণার শেষ সময় ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৫:০০টা
  2. মনোনয়ন যাচাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার রাত ৮:০০টা
  3. প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার বিকেল ৫:০০টা
  4. ভোট গ্রহণ শুরু ০২ অক্টোবর ২০২৬, শুক্রবার সকাল ৮:০০টা
  5. ভোট গ্রহণ শেষ ০৩ অক্টোবর ২০২৬, শনিবার বিকেল ৩:০০টা
  6. ফলাফল ঘোষণা ০৩ অক্টোবর ২০২৬, শনিবার রাত ৮:০০টা

নির্বাচন পদ্ধতি

প্রশাখার সম্মানিত সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের মধ্য থেকে একজন সভাপতি এবং একজন সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।

প্রার্থিতার যোগ্যতা

প্রার্থীকে ন্যূনতম ২ (দুই) বছর ধরে প্রশাখার সদস্য হতে হবে। নির্ধারিত ফরম্যাটে (পূর্ণ নাম, আগ্রহী পদ, পেশা ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও SSC পাসের সন, মোবাইল নম্বর) নির্বাচন কমিশনের সদস্যদের কাছে Messenger, WhatsApp অথবা SMS-এর মাধ্যমে প্রার্থিতা ঘোষণা করা যাবে।

ভোট প্রদান

প্রশাখার প্রত্যেক সম্মানিত সদস্যের জন্য ভোট প্রদান বাধ্যতামূলক। নিবন্ধিত মোবাইল নাম্বার দিয়ে লগইন করে একজন সদস্য একবারই ভোট দিতে পারবেন।

প্রার্থিতার গোপনীয়তা

নির্বাচন কমিশনের কাছে প্রাপ্ত প্রার্থিতার তথ্য ও প্রস্তাবিত নামসমূহ নির্বাচনী প্রক্রিয়ার নির্ধারিত সময় পর্যন্ত যথাসম্ভব গোপনীয় রাখা হবে।

সদস্যদের প্রতি আহ্বান

প্রশাখার আগামী দিনের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তিগত আবেগ, সম্পর্ক বা পক্ষপাতের ঊর্ধ্বে উঠে সংগঠনের স্বার্থ, যোগ্যতা, নেতৃত্বের সক্ষমতা, সততা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিবেচনা করে নিজের বিচক্ষণতার পরিচয় দিন।

ধন্যবাদান্তে,
নির্বাচন কমিশন
জনাব হেলাল উদ্দিন
জনাব ফয়সাল হাসান পাবেল
জনাব সিদ্দিকুর রহমান সোহেল